HOW TO WRITE A PRODUCT REVIEW FOR US ON WEBSITE
“তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “বাগান” ওয়েবসাইট থেকে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের বিভিন্ন জাতের চারা, উন্নত বীজ কিংবা নিজস্ব দায়িত্বে সংগ্রহ ও প্যাকেটজাত করা খাঁটি সার (টিএসপি, ডিএপি ইত্যাদি) ব্যবহার করে আপনার কেমন লাগলো। তা রিভিউ বা মতামতের মাধ্যমে আমাদের জানান। আপনার একটি মূল্যবান রিভিউ অন্য একজন বাগানপ্রেমীকে সঠিক পণ্যটি বেছে নিতে সাহায্য করবে।
আপনার মূল্যবান মতামতই “তায়্যিব” প্ল্যাটফর্ম-এর পথচলার সবচেয়ে বড় শক্তি। আজই আপনার সুন্দর অভিজ্ঞতাটি শেয়ার করুন এবং “তায়্যিব“-এর সাথে “সবুজ ও ভেজালমুক্ত” বাগানের এই আন্দোলনকে আরও ছড়িয়ে দিন।
আমাদের ওয়েবসাইটে পণ্যের রিভিউ দেওয়া একদম সহজ। নিচে ধাপে ধাপে নিয়মটি বুঝিয়ে দেওয়া হলো।
কীভাবে রিভিউ পোস্ট করবেন?
-
ধাপ ১: ওয়েবসাইটে লগইন করুন
প্রথমে আপনার অ্যাকাউন্ট দিয়ে আমাদের ওয়েবসাইটে “লগইন“ করে নিন।
-
ধাপ ২: পণ্যটি খুঁজে বের করুন
আপনি যে পণ্যটির রিভিউ দিতে চান (যেমন: টিএসপি সার, ডিএপি সার বা বীজ), সার্চ বার থেকে অথবা ক্যাটাগরি থেকে সেই পণ্যটির পেজে প্রবেশ করুন।
-
ধাপ ৩: “Reviews” ট্যাবে ক্লিক করুন
পণ্যের ছবির নিচে একটু স্ক্রল করলেই পণ্যের বিবরণ (Description)-এর পাশে “Reviews” (রিভিউ) নামের একটি ট্যাব দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
-
ধাপ ৪: স্টার রেটিং দিন (Star Rating)
আপনার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ১ থেকে ৫টি স্টারের মধ্যে রেটিং দিন। পণ্যটি যদি আপনার খুব পছন্দ হয়ে থাকে, তবে ৫-স্টার (⭐⭐⭐⭐⭐) দিন।
-
ধাপ ৫: আপনার মূল্যবান মতামত লিখুন
“Your Review” বক্সে পণ্যটির গুণগত মান, সারের কার্যকারিতা বা আমাদের সার্ভিস সম্পর্কে সংক্ষেপে ২-৩ লাইন বাংলায় বা ইংরেজিতে লিখুন।
-
ধাপ ৬: সাবমিট করুন (Submit)
সবশেষে নিচে থাকা “Submit” বা “জমা দিন” বাটনে ক্লিক করুন। ব্যাস! আপনার রিভিউটি সফলভাবে আমাদের সাইটে যুক্ত হয়ে যাবে।
ছবিসহ রিভিউ দিন
আপনি চাইলে রিভিউ লেখার সময় পণ্যটির প্যাকেট কিংবা আপনার বাগানের সতেজ গাছের একটি সুন্দর ছবিও যুক্ত করে দিতে পারেন। যা আপনার রিভিউটিকে অন্য ক্রেতাদের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলবে।