HOW TO SIGN UP IN BAGAN’S WEBSITE
“তায়্যিব“ প্ল্যাটফর্ম-এর “বাগান” ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! আমাদের প্রিমিয়াম চারা, উন্নত বীজ ও মানসম্মত সার সহজে অর্ডার করতে এবং আপনার অর্ডারের সর্বশেষ আপডেট জানতে মাত্র কয়েক সেকেন্ডে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন।
কীভাবে অ্যাকাউন্ট খুলবেন? (ধাপে ধাপে গাইড)
-
ধাপ ১: ” www.tayyib.org “ প্ল্যাটফর্ম-এ প্রবেশ করে “বাগান” লেখা লোগোতে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন।
-
ধাপ ২: ওয়েবসাইটের ওপরের ডান পাশে “My Account“ (মানুষের মতো আইকন/লোগো)-তে ক্লিক করুন। এরপর প্রদর্শিত পেজের নিচে “Create an Account” বাটনে ক্লিক করুন।
-
ধাপ ৩: “Register” অংশে গিয়ে আপনার সঠিক “Email address” টি বসিয়ে দিন। তারপর “reCAPTCHA” ভেরিফিকেশন সম্পন্ন করে “REGISTER” বাটনে ক্লিক করুন।
-
ধাপ ৪: আপনার দেওয়া ই-মেইল ঠিকানায় প্রবেশ করুন। “তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “বাগান” ওয়েবসাইট থেকে পাঠানো ই-মেইলটি ওপেন করে প্রদত্ত লিংক বা বাটনে ক্লিক করে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করুন।
-
ধাপ ৫: পাসওয়ার্ড সেভ করার সাথে সাথেই “তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “বাগান” ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলো!
অ্যাকাউন্ট তৈরি করলে আপনি যেসব সুবিধা পাবেন
-
দ্রুত ও সহজ অর্ডার প্রক্রিয়া: প্রতিবার অর্ডারের সময় নতুন করে নাম, ঠিকানা বা মোবাইল নম্বর টাইপ করার ঝামেলা থাকবে না (যতক্ষণ না ব্রাউজারের হিস্ট্রি ও ক্যাশ মেমোরি ডিলিট করছেন)।
-
পূর্বের অর্ডারের হিস্ট্রি: পূর্বে কোন সার বা বীজ কতটুকু অর্ডার করেছিলেন তা অ্যাকাউন্ট থেকেই দেখে নিতে পারবেন।